ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ভারতকে ‘অসহযোগী রাষ্ট্র’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১১:৩১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১১:৩১:৫২ পূর্বাহ্ন
ভারতকে ‘অসহযোগী রাষ্ট্র’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ভারতকে ‘অসহযোগী রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত। সম্প্রতি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন।

আইসিই বলছে, প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা না করায় ভারতের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা ছিল। এবার ভারতও সেখানে স্থান পেয়েছে।

এনডিটিভি বলছে, অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। আইসিইর দাবি, সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নাগরিকদের ফেরত পাঠানোর কাজে ভারত সহযোগিতা করেনি।

এর আগে ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের সময় আটক করা হয়। এর বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

অন্যদিকে, সুইজারল্যান্ডও ভারতকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ তালিকা থেকে বাদ দিয়েছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলোকে অতিরিক্ত ১০ শতাংশ উৎসে কর দিতে হবে।

সুইজারল্যান্ড সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। আমরা পরে বিস্তারিত জানাব।’

বিশ্লেষকরা বলছেন, অভিবাসন এবং কূটনৈতিক সহযোগিতার অভাব ভারতের জন্য দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে।


কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী