ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না: নাহিদ ইসলাম বাবা হলেন রণদীপ হুডা ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র ইরান আগ্রাসনে নেমে টমাহক মিসাইলের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র ঐক্যমতের সরকার গঠনে সরকারি-বিরোধী দলীয় চিফ হুইপদের আলোচনা যে ভালোবাসা মুক্তি দেয়..., বিয়ের পর প্রথম পোস্ট রাশমিকার তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের গ্রেপ্তারি পরোয়ানা কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে: ট্রাম্প মৃত্যুর গুজবের মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ মিরপুরে বহুতল ভবনে আগুন সৌদি আরবে মিসাইল হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আপনি বসে’, মোদির সমালোচনা করে মমতা নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে 'ছাত্রলীগের ফেরার বার্তা', অপারেটর কর্মী আটক

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:০৩:২৮ অপরাহ্ন
খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে 'ছাত্রলীগের ফেরার বার্তা', অপারেটর কর্মী আটক
খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রচারের ঘটনায় বিক্ষোভ ও একজনকে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে রেল স্টেশনের মূল ফটকের ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে, ‘ছাত্রলীগ ফিরে আসবে ভয়ংকর রূপে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরে আসবে।’ এই বার্তা দেখে রেলওয়ে শ্রমিকদল ও বিএনপির নেতা–কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ জনতা ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদ জানান, “নিরাপত্তার স্বার্থে আমরা আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নিয়েছি। তিনি দিঘলিয়ার চন্দনী মহল এলাকার মৃত আলী আসগারের ছেলে এবং ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রিপল ই সাইন’-এর কর্মচারী। রেলওয়ে থানা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।”

ঘটনাটি নিয়ে রেলওয়ে শ্রমিকদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে, এটি কীভাবে ঘটেছে তা তদন্তের দাবি তুলেছেন অনেকেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার