ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সিরিয়ার ২০টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:২১ অপরাহ্ন
সিরিয়ার ২০টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বাশার আল-আসাদের পতনের পর, ইসরায়েলি বাহিনী দেশটির তথ্য প্রযুক্তি (আইটি) খাতের আনুমানিক ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার আইটি স্থাপনাগুলোর ওপর রাতভর সিরিজ হামলা চালিয়েছে। ইসরায়েলের লক্ষ্য ছিল যাতে বিভিন্ন গোষ্ঠী এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে, তাই এই হামলা করা হয়েছে। রাজধানী দামেস্ক, সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া, এবং তারতাসে হামলা চালানো হয়। 

ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে হামলা চালাচ্ছে এবং তাদের সম্পদ গুঁড়িয়ে দিতে অভিযান অব্যাহত রেখেছে।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল, তখন সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা, যাতে তা হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়।"

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের পর, গত ৮ ডিসেম্বর মাত্র ১২ দিনের মাথায় আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী সিরিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে। এছাড়া, অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা