ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ফ্রান্সের মায়োতে নিহত ২

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ফ্রান্সের মায়োতে নিহত ২
প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় চিডো শনিবার ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাত হেনেছে। এতে অন্তত দুজন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে।
মায়োতের দুটি প্রধান দ্বীপের মধ্যে ছোটটির একটি পেটিট-টেরে।সেখানকার পামান্দজি বিমানবন্দর ‘ব্যাপক ক্ষতির’ শিকার হয়েছে, বিশেষ করে এর কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী ফ্রাঁসোয়া ডুরোভ্রে এক্সে জানিয়েছেন।
পরিবহনমন্ত্রী আরো জানান, সামরিক সহায়তাকারী বিমান দিয়ে প্রাথমিকভাবে বিমান চলাচল ফের শুরু হবে। জাহাজগুলো ফের সরবরাহ নিশ্চিত করতে রওনা হয়েছে।মায়োতের প্রধান প্রশাসক ফ্রাঁসোয়া-জ্যাভিয়ার বিউভিল বলেন, ‘আমাদের অনেকেই সব কিছু হারিয়েছে।

তিনি ঘূর্ণিঝড় চিডোকে ‘১৯৩৪ সালের পর সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ফ্রান্সের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসে একটি সংকটকালীন বৈঠকের পরিকল্পনা করেছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। বাইরু এখনো তার মন্ত্রিসভা গঠন করেননি।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক্সে লিখেছেন, ‘এটি এক জরুরি সময়।পুরো দেশ মায়োতের পাশে আছে।’ তিনি জরুরি সহায়তাকারীদেরও ধন্যবাদ জানান।
এদিকে মায়োতের প্রায় তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে ‘লকডাউন’ অবস্থায় থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন স্থানীয় সময় সকাল ৭টা থেকে ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করেছে, যা ‘জরুরি সেবাসহ সব কিছুর জন্য প্রযোজ্য’। একই সঙ্গে রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা ও মায়োতের প্রধান বিমানবন্দর দজাউদজি বন্ধ করে দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ ৭০টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে বসবাসকারী প্রায় এক লাখ বাসিন্দাকে এগুলো ব্যবহারের আহ্বান জানিয়েছে।

চিডোর গতিপথঃ চিডোর কেন্দ্র দ্বীপপুঞ্জের উত্তরে পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করেছে এবং এখন এটি আফ্রিকার মূল ভূখণ্ড মোজাম্বিকের দিকে অগ্রসর হচ্ছে। কিছু জায়গায় ঘণ্টায় ২২৬ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হয়েছে। তবে আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও ফ্রান্স জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরে যাওয়ায় শনিবার বিকেলের পর আবহাওয়া পরিস্থিতি ‘দ্রুত উন্নতি’হয়েছে।তারা আরো জানিয়েছে, ‘পরবর্তী ১৮ থেকে ২৪ ঘণ্টা চিডো অত্যন্ত বিপজ্জনক থাকবে’ এবং এটি মোজাম্বিকের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।  

সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা