ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

গানের সময় হিজাব না পরায় ইরানি শিল্পী আটক

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০২:১৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০২:১৬:৩৮ অপরাহ্ন
গানের সময় হিজাব না পরায় ইরানি শিল্পী আটক
ইরানে হিজাব না পরে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার ঘটনায় ২৭ বছর বয়সী নারী শিল্পী প্যারাস্তু আহমাদিকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে, যখন তাকে রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে আটক করা হয়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্যারাস্তুর আইনজীবী মিলাদ পানাহিপুর জানিয়েছেন, বৃহস্পতিবার প্যারাস্তুর ইউটিউবে পোস্ট করা ভার্চুয়াল কনসার্টের পর তাকে আটক করা হয়। কনসার্টে চারজন পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে অংশ নেন প্যারাস্তু। স্লিভলেস কালো পোশাক এবং খোলা চুলে প্যারাস্তুকে পারফর্ম করতে দেখা যায়। কনসার্টটি ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ১৫ লাখেরও বেশি ভিউ পেয়েছে।

কনসার্টের ভিডিও পোস্ট করার সময় প্যারাস্তু ক্যাপশনে লেখেন, "আমি পরাস্তু, এমন একটি মেয়ে, যে আমার পছন্দের লোকদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি; আমি যে দেশকে আবেগপ্রবণভাবে ভালোবাসি তার জন্য গান গাই। এখানে, আমাদের প্রিয় ইরানের এই অংশে, যেখানে ইতিহাস এবং আমাদের মিথগুলো মিশে আছে, কনসার্টে আমার কণ্ঠস্বর শুনুন এবং এই সুন্দর স্বদেশের কল্পনা করুন।"

প্রতিবেদন অনুযায়ী, একই দিনে তেহরানে আরও দুই পুরুষ সঙ্গীতশিল্পী, সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদারও আটক হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে হিজাব পরা বাধ্যতামূলক হয়। অনেক নারী এই নিয়মকে ধর্মীয় বিশ্বাসের অভিব্যক্তি হিসেবে মেনে নিলেও, কেউ কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখেন। ২০২২ সালে, হিজাব না পরায় আটক হয়ে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়, যা ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী