ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশি শিল্পীদের বয়কটের দাবি বিজেপির, যা বলছে তৃনমুল

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৩:৪৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৩:৪৬:০৮ অপরাহ্ন
বাংলাদেশি শিল্পীদের বয়কটের দাবি বিজেপির, যা বলছে তৃনমুল
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে বৈরিতা দেখা গিয়েছে প্রতিবেশি দেশ ভারতের। রাজনৈতিক এ বৈরীতা ছড়িয়েছে বিনোদন অঙ্গনেও। বিগত কয়েক বছর ধরেই ভারত বাংলাদেশের বিনোদন অঙ্গন যৌথভাবে কাজ করছে। ওপার বাংলার তারকারা যেমন বাংলাদেশে এসে কাজ করছেন তেমনি বাংলাদেশের শিল্পীরাও সমানতালে কাজ করেছেন ওপার বাংলায়।


তবে ৫ আগস্টের পর থেকে এই চিরচেনা দৃশ্যে দেখা দিয়েছে ফাটল। দুই দেশের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। যত দিন যাচ্ছে, বিদ্বেষ বাড়ছে। যে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে শোবিজ অঙ্গনে।

এর জের ধরে বাংলাদেশি অভিনয় শিল্পীদের কলকাতায় অভিনয়ে নিষেধাজ্ঞার দাবিও তুলেছেন ক্ষমতাসীন দল বিজেপির নেতারা।
জয়া আহসান হোক বা চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস হোক বা ফিরদৌস বহু অভিনেতা নিয়মিত কাজ করেন টলিউডে। কিছুদিন আগেই যেমন মধ্যগ্রাম উৎসবে গাইতে আসার কথা ছিল রেজওয়ান চৌধুরী বন্যার। তবে দুই দেশের বৈরী পরিস্থিতিতে বিজেপির দাবি, বাংলাদেশি শিল্পীদের বয়কট করা হোক।


রবিবার বিজেপি সাংসদ শামীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে।’

তবে এই দাবির সঙ্গ একমত নয় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল।

যেমন তৃনমুল দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বাংলাদেশের সবাই তো আমাদের শত্রু নয়। কিছু অশুভ লোক ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় ভারতের কোনো শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায় বা আমাদের বাংলার শিল্পী বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায়, আর দর্শকও গান শুনতে প্রস্তুত থাকে, তাহলে আমরা কেন আটকাব। কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে জড়াব।’

কুণাল আরও বলেন, বাংলাদেশ একটি আন্তর্জাতিক ইস্যু, তাই সেটা নিয়ে তাঁর কিছু করার নেই। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেকথা বলেছেন। তবে কুণালের অভিযোগ, বাংলাদেশের মৌলবাদীদের করা এই কাজগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। 

কুণাল আরও যুক্তি দেন, বহুসময় ধরে ওপার বাংলার শিল্পীরা আসছেন বাংলায়। ফলত তাদের সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। এই অস্থির অবস্থাকে সামনে রেখে, বাংলাদেশের শিল্পীদের বয়কট করা অন্তত যুক্তিসঙ্গত লাগেনি তার কাছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী