ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

কিরগিজস্তানের প্রধানমন্ত্রী বরখাস্ত

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী বরখাস্ত
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক জাপারভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারভ। সোমবার প্রেসিডেন্ট প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আকিলবেক জাপারভকে অন্য একটি পদে স্থানান্তরের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। তবে তার নতুন দায়িত্ব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আকিলবেক জাপারভ ২০২১ সাল থেকে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রেসিডেন্সিয়াল প্রশাসনের আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী আদলবেক কাসিমালিয়েভ।

কিরগিজস্তান, মধ্য এশিয়ার একটি পার্বত্য দেশ এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, ১৯৯১ সালে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, দেশটির অর্থনীতি মূলত রাশিয়ায় কাজ করা লাখ লাখ অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। রেমিটেন্স কিরগিজস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশ অবদান রাখে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ