ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর বিছানায় শুয়ে ছিলেন স্বামী

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:২৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:২৬:৪৫ পূর্বাহ্ন
ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর বিছানায় শুয়ে ছিলেন স্বামী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী। নিহত গৃহবধূ রিনা আক্তার (২২) সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. নাহিদ হোসেন (২৫) খুলনার রূপসা উপজেলার বাসিন্দা এবং পেশায় ফার্নিচার মিস্ত্রি।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রিনার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর নাহিদ পাশের ঘরের বিছানায় শুয়ে ছিলেন। স্বজনেরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, চার বছর আগে রিনার সঙ্গে নাহিদের বিয়ে হয়। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি নাহিদ স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় চরচেঙ্গা বাজার থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন নাহিদ। পরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন, এতে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নাহিদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা