ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মেট্রোরেলে একক যাত্রার কার্ড সংকট, ভোগান্তিতে যাত্রীরা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:৩১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:৩১:২০ পূর্বাহ্ন
মেট্রোরেলে একক যাত্রার কার্ড সংকট, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেলে একক যাত্রার কার্ডের সংকটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় বিশেষ করে কর্মজীবীদের দৈনন্দিন যাত্রা ব্যাহত হচ্ছে।

যাত্রীরা বলছেন, কার্ডের অভাবে তাদের প্রতিদিন সময় এবং ভোগান্তি বেড়ে যাচ্ছে। মিরপুর থেকে গুলিস্তান বা উত্তরা থেকে মতিঝিল যাত্রায় টিকিট পেতে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের যাত্রা শুরুতে প্রায় ২ লাখ ৭০ হাজার একক যাত্রা কার্ড থাকলেও দুই বছরের ব্যবধানে অধিকাংশ কার্ড খোয়া গেছে বা নষ্ট হয়েছে। এর ফলে দৈনন্দিন চাহিদা মেটানো যাচ্ছে না।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, সংকট নিরসনে চলতি মাসেই ২০ হাজার এবং আগামী মার্চের মধ্যে আরও ৪ লাখ নতুন কার্ড নিয়ে আসা হবে। বর্তমানে দিনে মেট্রোরেলে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী চলাচল করছেন।

যাত্রীদের দাবি, দ্রুত নতুন কার্ড সরবরাহের মাধ্যমে এই সংকট সমাধান করা হোক, যেন যাতায়াত আরও সহজ হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা