ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দুই নয়, তিন ফরম্যাটেই কোচ স্যামি

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:৩৭:০১ পূর্বাহ্ন
দুই নয়, তিন ফরম্যাটেই কোচ স্যামি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় পরিবর্তন। সাদা বলের কোচ ড্যারেন স্যামি এবার টেস্ট দলের দায়িত্বও পেলেন। গতকাল সোমবার সিডাব্লিউআই বোর্ডের পরিচালক মাইলস বাসকম্ব ঘোষণা দেন, টেস্ট দলের কোচ হিসেবে স্যামি কুলির স্থলাভিষিক্ত হচ্ছেন। ফলে তিন সংস্করণেই ক্যারিবীয়দের প্রধান কোচ হলেন তিনি।

ড্যারেন স্যামি দায়িত্ব নিচ্ছেন ২০২৪ সালের এপ্রিল থেকে। গত বছরের মে মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হওয়ার পর থেকেই স্যামির নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য পায় উইন্ডিজ। তার কোচিংয়ে ওয়ানডেতে ২৮ ম্যাচের মধ্যে ১৫টিতে জয় পায় দলটি, যদিও বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে পারেনি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের মধ্যে ২০টিতে জয়ী হয় তারা। বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতার পাশাপাশি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেও জায়গা করে নেয়।

তবে টেস্টে কুলির অধীনে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গত দেড় বছরে একটি সিরিজও জিততে না পারায় সিডাব্লিউআই স্যামির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেয়।

স্যামি নতুন দায়িত্ব নিয়ে বলেন, "যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের।"

ক্যারিবীয় ক্রিকেটে স্যামির হাত ধরে টেস্টেও সাফল্যের প্রত্যাশায় ওয়েস্ট ইন্ডিজ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ