ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০২:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০২:১৮:৪৬ অপরাহ্ন
ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেছেন, আগামী দশক ধরে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে সংঘর্ষে মস্কোকে প্রস্তুত থাকতে হবে। মস্কোতে জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। বেলুসভ বিশ্বাস করেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে এবং এই পরিস্থিতিতে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি।

বেলুসভ আরও বলেন, গত জুলাই মাসে ন্যাটোর শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্যদেশের সামরিক মতাদর্শের বিশ্লেষণ প্রমাণ করে যে, মস্কোকে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে ন্যাটোর সঙ্গে সরাসরি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মধ্যমেয়াদি যেকোনো পরিস্থিতি ও সম্ভাব্য সংঘাতের জন্য পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে কাজ করছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনা করেন বেলুসভ।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই তাদের অস্ত্রভান্ডারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে, যা রাশিয়ার পৌঁছাতে মাত্র আট মিনিট সময় নিবে।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে রুশ সেনারা ২০২২ সালের তুলনায় দ্রুতগতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছেন। ২০২৩ সালে প্রায় ৪ লাখ ৩০ হাজার রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দিতে চুক্তি করেছেন, যা গত বছরের তুলনায় লক্ষণীয় বৃদ্ধি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা