ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চেয়েছেন আদালত

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০২:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০২:৫৭:০২ অপরাহ্ন
ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চেয়েছেন আদালত
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, "ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে।" তাজুল ইসলাম আরও জানান, যদি আদালতের নির্দেশ সত্ত্বেও সহযোগিতা না করা হয়, তবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, "ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে," এবং শেখ হাসিনাকে ভারতে ফেরত আনার জন্য ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও তদন্ত চলছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, গুম কমিশনের রিপোর্টে শেখ হাসিনাকে অপরাধের নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ বছর শেখ হাসিনার নির্দেশে বহু মানুষ হত্যা এবং নিষ্ঠুর অপরাধের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। এসব বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানদের স্বীকারোক্তি রয়েছে, যা ট্রাইব্যুনাল আমলে নিয়েছে।

তিনি আরও জানান, আদালত তদন্ত শেষ করার জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। একই সঙ্গে, গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাসের সময় দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ