ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ভাবিকে কুপিয়ে হত্যা করলেন ‘পরকীয়ায় ব্যর্থ’ দেবর

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৪:৩৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৪:৩৪:১৬ অপরাহ্ন
ভাবিকে কুপিয়ে হত্যা করলেন ‘পরকীয়ায় ব্যর্থ’ দেবর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শাহনাজ আক্তার পিংকি (৩৪) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর শ্বশুর রেজাউল হক (৭২)। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সাইফুল ইসলাম খালেদ (৩০) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাদশা মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত পিংকি কুয়েতপ্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। অভিযুক্ত খালেদ নিহতের দূরসম্পর্কের দেবর এবং একই বাড়ির ডিস লিটনের ছেলে।

নিহতের বোন ফারজানা আক্তার সুমি জানান, ১৬ বছর আগে পিংকির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। বছরখানেক আগে পিংকির মোবাইল নষ্ট হলে সেটি ঠিক করার জন্য খালেদের কাছে দেওয়া হয়। এ সময় খালেদ মোবাইল থেকে পিংকির ব্যক্তিগত ছবি ও ভিডিও কৌশলে নিয়ে ব্ল্যাকমেইল করে ৭ লাখ টাকা আদায় করে। এছাড়া পরকীয়া ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে ব্যর্থ হয়ে খালেদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পিংকির ওপর আরও চাপ তৈরি করে।

দুই মাস আগে পিংকির স্বামী দেশে ফিরে এলে এ নিয়ে খালেদ তাদের ওপর হামলাও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিংকি আদালতে মামলা করেন।

মঙ্গলবার সকালে পিংকি তাঁর শ্বশুর রেজাউল হকের সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে বাদশা মিয়ার বাড়ির সামনে খালেদ তাদের পথরোধ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে খালেদ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পিংকিকে। ঘটনাস্থলেই পিংকির মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে শ্বশুর রেজাউল হকও গুরুতর আহত হন।

স্থানীয়রা রেজাউল হককে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। তবে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন