ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানুষকে হাসিয়ে মাসে লাখ টাকা আয় করেন নয়ন-নালু-বাতেন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:২৫:৪৮ অপরাহ্ন
মানুষকে হাসিয়ে মাসে লাখ টাকা আয় করেন নয়ন-নালু-বাতেন
মোবাইল দিয়ে এভাবেই বিনোদন ভিডিও বানিয়ে মাসে ১০ থেকে ১৫ লাখ টাকা আয় করেছেন জনিপ্রয় কন্টেন্ট ক্রিয়েটর, নয়ন, নালু ভাই ও বাতেন।

২০১৯ সালে নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের নয়ন খান ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করার মাধ্যমে যাত্রা শুরু করেন। সেসময় স্থানীয় বাজারে ভাতের হোটেল চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি। তবে ভিডিও তৈরির প্রতি আগ্রহ থেকেই করোনাকালীন সময় ছোট ভাই নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে শুরু করেন 'নয়ন হাব' নামের ফেসবুক পেজ।  

নয়ন বলেন, "প্রথমদিকে ভিডিওগুলোতে তেমন ভিউ আসেনি। তবুও হাল ছাড়ি নাই। একসময় একটি ভিডিও ভাইরাল হলে নতুন উদ্যমে কাজ শুরু করি। তখনই যোগ দেয় ইউসুফ শেখ ওরফে নালু ভাই। টিমে আরও যুক্ত হন আব্দুল আলীম, যাকে সবাই বাতেন নামে চিনি। আর ক্যামেরার পেছনের কারিগর ছোট ভাই নাঈম ইসলাম।"

তিনি আরও বলেন, তখন কোনো উন্নত সরঞ্জাম ছাড়াই মাত্র ১২ হাজার টাকার মোবাইল ফোন দিয়ে শুরু হয় তাদের যাত্রা। 

নিজের দক্ষতা আর ইচ্ছাশক্তির জোরেই তারা দেখিয়ে দিয়েছেন, কঠোর পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে কিভাবে সাফল্য অর্জন করা যায়।  

নালু ভাই বলেন, "শুরুর দিকে পরিবারের সদস্য এবং আশপাশের মানুষের বাঁকা দৃষ্টি উপেক্ষা করেই কন্টেন্ট তৈরি চালিয়ে যাই। ধীরে ধীরে আমাদের অধিকাংশ ভিডিও ভাইরাল হতে শুরু করে। জনপ্রিয়তা ছাড়িয়ে যায় নিজ এলাকা থেকে সারা দেশে।"

২০২১ সালের জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৮০ হাজার টাকা আয় করেন নয়ন। এরপর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সময় একবারেই ১৫ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাদের পাঁচটি ফেসবুক পেজ এবং দুটি ইউটিউব চ্যানেল রয়েছে।  

ফেসবুক থেকে আয় কিছুটা কমে এলেও ইউটিউবে নিয়মিত কন্টেন্ট পোস্ট করছেন তারা। মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন, যা দেশের রেমিটেন্স খাতেও ভূমিকা রাখছে।  

তাদের সাফল্য প্রমাণ করে, সৃজনশীল চিন্তা এবং নিরলস পরিশ্রম মানুষকে যেকোনো সীমাবদ্ধতা পেরিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তারা এখন দেশের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনুপ্রেরণার নাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা