ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:২২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:২২:০১ পূর্বাহ্ন
গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মিরাজ নামে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসতবাড়ির সাতটি টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

মিরাজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। পরিবারটি টঙ্গীর দত্তপাড়ায় ভাড়া থাকত। তার বাবা রিকশাচালক।

মিরাজ রাতের খাবার খেয়ে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর দাদি ঘরের দরজা তালাবদ্ধ করে বাইরে যান। এই সময় হঠাৎ ঘরে আগুন ধরে গেলে তালাবদ্ধ থাকায় মিরাজ ঘর থেকে বের হতে পারেনি। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুরো বসতবাড়ি আগুনে পুড়ে যায় এবং শিশু মিরাজের মৃত্যু ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম নিশ্চিত করেছেন যে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে, তবে আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা