ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:৪৬:৫২ পূর্বাহ্ন
মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান
রাজধানীর কাপ্তান বাজারে সড়ক অবরোধ করে ব্যবসা চালানোর ফলে নিয়মিত যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যৌথ বাহিনী অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায়।  

অভিযান শুরু হয় রাত ১২টার দিকে। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান মুরগি ব্যবসায়ীরা। প্রতিদিন এই এলাকায় সড়ক বন্ধ করে পোল্ট্রি মুরগির বাজার বসানো হয়, যা যান চলাচলে বড় বাধা তৈরি করে।  

নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করে এবং বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা জব্দ করা হয়।  

ব্যবসায়ীরা দাবি করেন, সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে তারা এখানে ব্যবসা করেন। তাদের কথায় উঠে আসে, প্রতিদিন লক্ষাধিক টাকা সিটি করপোরেশনকে চাঁদা দেওয়া হয়।  

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাজউদ্দিন জানান, রাস্তা যানজট মুক্ত রাখতে ৮ জন লাইনম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি আরও জানান, তাদের দেওয়া চাঁদা সরাসরি সিটি করপোরেশনে যায়।  

অভিযান শেষে রাস্তায় রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, ইজারার মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তা উন্মুক্ত রাখতে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও পরিচালনার আশ্বাস দেন তিনি।  

অভিযানের একপর্যায়ে ভ্যান উচ্ছেদের সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক ছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’