ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

মার্কিন ব্রিফিংয়ে উঠল আসাম-ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য প্রসঙ্গ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:৫২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:৫২:২৬ পূর্বাহ্ন
মার্কিন ব্রিফিংয়ে উঠল আসাম-ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য প্রসঙ্গ
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আবারও প্রতিক্রিয়া জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে আসাম-ত্রিপুরা দখলের পক্ষে দেওয়া মন্তব্য, গণমাধ্যমের স্বাধীনতা, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা ও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার মতো বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘‘আমি এ ধরনের মন্তব্য সম্পর্কে অবগত নই। আপনার বলা তথ্য ছাড়া আমি এ বিষয়ে অন্য কিছু জানি না। তাই প্রসঙ্গ না জেনে আমি এ বিষয়ে মন্তব্য করব না।’’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মিলার বলেন, ‘‘আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত এবং সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত। এ ধরনের বিষয়গুলো আইনের শাসন ও সংবাদপত্রের প্রতি সম্মান বজায় রেখে মোকাবিলা করা উচিত।’’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা এই ঘটনার দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করা আমাদের জন্য অগ্রাধিকার। বাংলাদেশের উদারতার প্রশংসা করি এবং রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব।’’

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি নিয়ে পরে প্রতিক্রিয়া জানাবেন বলে উল্লেখ করেন।

এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন