ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১১:২৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:২৪:২৩ পূর্বাহ্ন
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশে রওনা হয়।

এর আগে বিকেলে প্রধান ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সরকারপ্রধান ডি-৮ সম্মেলনে যোগ দেবেন, যার মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া রয়েছে।

তিনি আরও বলেন, কায়রোতে অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’। এ সম্মেলনটি সদস্য দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরবে। বাংলাদেশের তরুণদের নিয়ে বৈশ্বিক মঞ্চে কাজ করার জন্য প্রধান উপদেষ্টা এখানে যোগ দিচ্ছেন এবং এসএমই খাতে বাংলাদেশের অবস্থান কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেই বিষয়গুলো আলোচনার জন্য উঠে আসবে।

এছাড়া, ডি-৮ সংগঠনটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে সদস্য দেশগুলোর অবস্থান শক্তিশালী করা, বাণিজ্য সম্পর্কের বিস্তৃতি, নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর অংশগ্রহণ বাড়ানো।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম