ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা দিলেন অশ্বিন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:৫৯:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা দিলেন অশ্বিন
ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস ছিল, আর সেই অনুযায়ী দিনের বেশিরভাগ খেলা বৃষ্টিতে মাটি হয়ে যায়। এক পর্যায়ে সব মিলিয়ে ২৫ ওভারও খেলা হয়নি, ফলে টেস্ট ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়। তবে এই ফলের খবরের চেয়েও বড় খবর ছিল রবীচন্দ্রন অশ্বিনের অবসর ঘোষণা। ৩৮ বছর বয়সী এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়ে দিলেন, ফলে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টটি হয়ে থাকল তার শেষ ম্যাচ।

অশ্বিনের অবসর ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীরা ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির হঠাৎ অবসর ঘোষণার কথা মনে পড়ে। সে সময়ও অস্ট্রেলিয়া সফরে এমসিজিতে ধোনি টেস্ট থেকে অবসর নেন, আর আজ অশ্বিনও একইভাবে অবসর ঘোষণা করলেন।

এ সিরিজের প্রথম টেস্টে অশ্বিন একাদশে ছিলেন না, তবে দ্বিতীয় টেস্টে তাকে একাদশে অন্তর্ভুক্ত করা হয় এবং একটি ইনিংসে ৫৩ রানে ১ উইকেট নেন। এরপর তৃতীয় টেস্টে তাকে একাদশে না রাখা হয়। ব্রিসবেন টেস্টের খেলা শেষ হওয়ার আগেই অশ্বিনের অবসরের গুঞ্জন শুরু হয়। চা বিরতির পরে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়, বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে গম্ভীর আলোচনায় তিনি আবেগাপ্লুত হয়ে কোহলিকে জড়িয়ে ধরেন। পরে গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে, যার মাধ্যমে গুঞ্জন আরও জোরালো হয়। 

অবশেষে ম্যাচ শেষ হওয়ার পর অশ্বিন নিজেই তার অবসর ঘোষণা করেন। ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ভারতের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় এবং একই মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে। ১৪ বছরের ক্যারিয়ারে মোট ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন তিনি।

অশ্বিন শুধু বোলার হিসেবে নয়, লোয়ার অর্ডারে ব্যাটিং করেও ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। টেস্টে ১৫১ ইনিংসে ৩ হাজার ৫০৩ রান করেছেন, যার মধ্যে ১৪ ফিফটি এবং ৬টি সেঞ্চুরি রয়েছে। বোলিংয়ে ৫ উইকেট ৩৭বার এবং ম্যাচে ১০ উইকেট ১০ বার নিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা