ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

চাকরি ছাড়তে নিজের আঙুল কেটে ফেললেন কর্মী

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০১:৫৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:৫৬:১৯ অপরাহ্ন
চাকরি ছাড়তে নিজের আঙুল কেটে ফেললেন কর্মী
আত্মীয়ের প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন মায়ুর তারাপারা। তবে কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। কিন্তু চাকরি ছাড়ার কথা পরিবারকে বলার সাহসও পাচ্ছিলেন না মায়ুর। অবশেষে চাকরিতে নিজেকে অযোগ্য প্রমাণ করতে নিজের ৪টি আঙুল কেটে ফেলেছেন তিনি।এমনটাই ঘটেছে ভারতের গুজরাটে। খবর গালফ নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কাছে মায়ুর তারাপারা দাবি করেন মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অজ্ঞান হয়ে যান তিনি। জ্ঞান ফিরলে দেখতে পান হাতের চারটি আঙুল নেই তার।কালো জাদুর উদ্দেশ্যে তার আঙুল কেটে নেওয়া হয়েছে এমন ধারণা থেকেই তদন্ত শুরু করে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে মায়ুরের গল্পে কিছু অসঙ্গতি পায় পুলিশ।
ক্রাইম ব্রাঞ্চের ডিটেকশন (ডিসিবি) ইউনিট তদন্তে দেখতে পায়, তার ফোন, টাকা, মোটরসাইকেল কিছুই খোয়া যায়নি। তার ওপর হামলার কোনো আলামত না পাওয়ায় তাকে জেরা করে পুলিশ।

আর এতেই আঙুল কাটার কথা স্বীকার করে নেন মায়ুর। পুলিশ জানতে পারে ঘটনার কিছুদিন আগে একটি ছুরি কেনেন মায়ুর। সেই ছুরি দিয়ে গত ৮ ডিসেম্বর নিজের আঙুল কেটে ফেলেন। রক্ত প্রবাহ বন্ধ করতে কনুইয়ের কাছে রশি দিয়ে বেঁধে ফেলেন। কাটা আঙুল ও ছুরি আলাদা ব্যাগে ঢুকিয়ে ফেলে দেন।

কেটে ফেলা তিনটি আঙুল ও ছুড়ি উদ্ধার করেছে পুলিশ। এক বিবৃতিতে ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই ব্যক্তি চাকরি ছাড়ার কথা পরিবারকে বলতে সাহস পাচ্ছিলেন না। কম্পিউটার অপারেটর হিসেবে তার কাজ নির্ভর করে টাইপিং দক্ষতার ওপর। ফলে নিজের আঙুল কেটে ফেলে নিজেকে ওই চাকরির জন্য অদক্ষ হিসেবে দেখাতে চেয়েছিলেন তিনি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আরো গভীর তদন্ত করছে পুলিশ।  
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার