ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইজতেমা মাঠে নিহত ৪, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন
ইজতেমা মাঠে নিহত ৪, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষ—মাওলানা জুবায়েরপন্থী ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, এ ঘটনায় মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে, তবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হক দাবি করেছেন, নিহতের সংখ্যা চারজন। তিনি অভিযোগ করেছেন যে, সাদপন্থীরা হামলা করে তাদের হত্যা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নিহতদের সংখ্যা চারজন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন তিনি এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

সাদপন্থীদের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যদি দুই পক্ষ আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারে, তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। সরকার এখনও ইজতেমার তারিখ বাতিল করেনি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনা করে সমাধান বের করার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা