ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন পর্যটক আহত হয়েছেন

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০১:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০১:২৫:৩৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন পর্যটক আহত হয়েছেন
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সড়কে উল্টে যায়।আহতরা জানান, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আমিনা খাতুন বিদ্যাপীঠের ১৭ জন শিক্ষকের একটি টিম ঢাকা থেকে সাজেকের উদ্দেশে ঢাকা রওনা দেয়। খাগড়াছড়ির আলুটিলা আসতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এতে করে ২০ জন আহত হন। বর্তমানে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। চালক ঘুমিয়ে পড়ায় বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সাথে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা