ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ওয়েস্ট ইন্ডিজকে  হোয়াইটওয়াশ করল টাইগাররা 

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ১০:২৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ১০:২৫:০২ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজকে  হোয়াইটওয়াশ করল টাইগাররা 
ক্যারিবীয়দের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ হয়েছিলেন টাইগার সমর্থকরা। তবে এবার সেই ওয়েস্ট ইন্ডিজকেই তাদের ঘরের মাঠে টে-টোয়েন্টিতে ধবলধোলাই করে সমর্থকদের আনন্দে ভাসালেন জাকের-লিটনরা।
ক্যারিবীয়দের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। ছবি: ইএসপিএন ক্রিকইনফোশুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ই ছিল না। এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে পর বল হাতে দারুণ ছন্দে ছিল টাইগাররা। ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। আর তাসকিন ও শেখ মাহেদী নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে।১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে দলীয় শূণ্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের বলে দলীয় শূন্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মেহেদী।

এরপর জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৪৫ রানে পুরানের উইকেট তুলে নেন মেহেদী। পরের ওভারেই হাসান মাহমুদের বলে শেখ মাহেদীর হাতে ক্যাচ দিয়ে রোস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস।এতে ৭ ওভার শেষে দলীয় ৫০ রানেই আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দশম ওভারে দলীয় ৬০ রানে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। দলীয় ৯৫ ও ৯৭ রানে গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান রোমারিও শেফার্ড।
 
তবে ১৫.৪ ওভারে তানজিম সাকিবের বলে শেফার্ড বিদায় নিলে জয়ের অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। পরের ওভারে ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরেক পেসার তাসকিন আহমেদ।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জাকের আলীর ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। জাকের আলী ৪১ বলে অপরাজিত ৪২ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
ম্যাচসেরা হয়েছেন জাকের আলী ও সিরিজ সেরার পুরষ্কার পেয়েছে শেখ মেহেদী হাসান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী