ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিকেলে বিসিবির জরুরি সভা,কী সিদ্ধান্ত আসছে?

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
বিকেলে বিসিবির জরুরি সভা,কী সিদ্ধান্ত আসছে?

 

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। আলোচনার মূল বিষয়বস্তু বিপিএল। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগও। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে এই সভা।

দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা। ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ২৩ ডিসেম্বর মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিপিএলের আসন্ন আসরের সবশেষ প্রস্তুতি, অনুমোদনসহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে পরামর্শের জন্য জরুরি সভায় বসছেন বোর্ড পরিচালকরা।   

 জরুরি সভা হওয়ায় গেল দুই বোর্ড সভার মতো ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এবারের সভার জন্য মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে পরিচালকদের। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় তার জন্য ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগ রাখা হয়েছে। জানা গেছে, আরেক পরিচালক আকরাম খানও যোগ দেবেন ভার্চুয়ালি। বাকিরা সশরীরে উপস্থিত থাকবেন।  
 
আজকের আলোচনায় মূল এজেন্ডা বিপিএল হলেও সেখানে জায়গা পেতে পারে ২০২৫ সালের পরিকল্পনা। জানা গেছে, নতুন বছরের ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। সে বিষয়েও আজ বিশেষ আলাপ থাকতে পারে। এছাড়াও স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব আর তার সবশেষ অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বর্তমান কমিটির ১৬তম এই মিটিংয়ে।    
 
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্বস্তি নিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছে টাইগাররা। কিন্তু আসন্ন বছর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশের ৬টি দ্বিপাক্ষিক সিরিজ আছে। যার চারটি হোম আর দুটি অ্যাওয়ে। খুব বড় পরিসরে না হলেও নতুন বছরের পরিকল্পনা স্থান পেতে পারে বিসিবির এই সভায়।        
 
মার্চের আগে টি-টোয়েন্টি আর জুনের আগে টেস্ট ম্যাচ নেই টাইগারদের। তাই এই দুই ফরম্যাটেরে অধিনায়কত্ব নিয়ে আপাতত আলোচনা হচ্ছে না। তবে ওয়ানডের অধিনায়কত্ব থাকছে শান্তর কাঁধেই থাকছে। আজ প্রাথমিক আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও।    
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা