ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পূর্বাচলে বুয়েটশিক্ষার্থী নিহত : ডোপ টেস্টে গ্রেফতার দু’জন ‘পজিটিভ’

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
পূর্বাচলে বুয়েটশিক্ষার্থী নিহত : ডোপ টেস্টে গ্রেফতার দু’জন ‘পজিটিভ’
বুয়েটশিক্ষার্থী মুহতাসিম মাসুদ প্রাইভেটকারের চাপায় নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে দু’জনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।এর আগে, বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কারের চাপায় বুয়েটশিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। এ সময় সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। গাড়িটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, যিনি সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়ির নিবন্ধনও তার বাবার নামে।

পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম জানিয়েছেন, ‘শুক্রবার দুপুরে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম এবং আসিফ চৌধুরীর ডোপ টেস্ট করা হয়। এরমধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় মুহতাসিম মাসুদ তার দু’ বন্ধু মেহেদী এবং অমিতকে নিয়ে ৩০০ ফুট সড়কে বেড়াতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে নীলা মার্কেটে রাতের খাবার খেয়ে ফেরার পথে তারা পুলিশ চেকপোস্টে থামেন। ওই সময় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান এবং বাকি দু’জন আহত হন।

ঘটনার পর প্রাইভেটকারে এক ক্যান বিয়ার ও একটি মদের বোতল পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামিদের ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠায় এবং তাদের পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। রিমান্ড শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।এদিকে, বুয়েটশিক্ষার্থীদের হতাহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন সতীর্থরা।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা