ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের কূটনৈতিক মিশন

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের কূটনৈতিক মিশন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং শহরের কেন্দ্রস্থলে ছয়টি বিদেশী দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শহরে নিক্ষিপ্ত স্বল্প-পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তবে ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ ক্ষতিসাধন করেছে এবং তিনটি জেলায় আগুন লেগে যায়। নগর কর্মকর্তারা একাধিক আবাসিক ভবনে, চিকিৎসাকেন্দ্রে ও স্কুলের ক্ষতি হয়েছে বলে জানান।

বিমান বাহিনীর কর্মকর্তারা ব্যালিস্টিক আক্রমণের হুমকির খবর পাওয়া মাত্রই সাড়া দিতে বলেছেন কারণ তখন আশ্রয় পাবার মতো সময় থাকে না।কিয়েভে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখাই বলেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে একটি ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে যে ভবনটিতে আলবেনিয়া, আর্জেন্টিনা, ফিলিস্তিন, নর্থ মেসিডোনিয়া, পর্তুগাল ও মন্টেনেগ্রোর দূতাবাস রয়েছে। তিনি ওই ভবনের ক্ষতির ছবিগুলো তুলে ধরেন। তবে ওই আক্রমণগুলোতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে কিয়েভ যে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে, এ ছিল তারই পাল্টা জবাব।

দক্ষিণের বন্দরনগরী খেরসনের আঞ্চলিক কর্তৃপক্ষও শুক্রবারের আক্রমণের কথা জানিয়েছে।এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ওলগা স্টেফানিশিনা শুক্রবার জানান, রাশিয়া রাজ্যটির রেজিস্টারগুলোতে সাইবার আক্রমণ চালিয়েছে। এ কারণে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা