ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়: আলাল

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৩:১৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৩:১৯:১৩ অপরাহ্ন
বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়: আলাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না।  শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং নারায়ণগঞ্জের জাকির হোসেনসহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মোটা দাগে সংস্কারতো হওয়া উচিত রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা।

আলাল বলেন, গত পনের বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। পতিত সরকারের দোসরদের সরানো না হলে অন্তবর্তী সরকার কাজ করতে পারবে না।তিনি আরও বলেন, বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়। স্বৈরাচারের দোসর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন, তাদের অপসারণের দাবি জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মিথ্যা অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপরাসনকে সাজা দেয়া হয়েছে, তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আর জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু