ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:৫৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:৫৪:৫২ পূর্বাহ্ন
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বিশ্বের ব্যস্ততম নৌপথ পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাহাজে অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগে এমন হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকেও ইঙ্গিত করেছেন ট্রাম্প।বিশ্বের নৌপথ বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশই হয়ে থাকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল দিয়ে। এই খালের প্রধান ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। খালটি খননে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের।

১৯১৪ সালে পানামা খালের নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সেটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা প্রশাসন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র সরকার খালের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয় পানামার হাতে।এবার পানামা খাল আবার নিজদের দখলে নেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, পানামা খালের দায়িত্ব ভুল হাতে পড়ুক, সেটা তিনি চান না। এছাড়া এ অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে বদ্ধ পরিকর তিনি।

ট্রাম্পের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জলপথে মার্কিন জাহাজকেও অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করেছে, অথচ মার্কিন জাহাজে এ ধরনের মাশুল আদায় হাস্যকর ব্যাপার।লাতিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র। এর আগেও মিত্রদের বিরুদ্ধে হুমকি দিতে পিছুপা হননি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, একটি স্বাধীন দেশকে তার ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দেয়ার হুশিয়ারি বিরল ঘটনা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পানামা কর্তৃপক্ষ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী