ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:৩০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১১:৩০:০৬ পূর্বাহ্ন
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনকে ধ্বংসযজ্ঞের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, হামলার জন্য কিয়েভকে কঠোর শাস্তি ভোগ করতে হবে এবং তারা অনুতপ্ত হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ইউক্রেনীয় সেনাদের চালানো ড্রোন হামলায় কাজান শহরের আবাসিক ভবন ও শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে পুতিন এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, "যারা আমাদের ধ্বংস করার চেষ্টা করবে, তাদের আরও বড় ধ্বংসযজ্ঞের সম্মুখীন হতে হবে। আমাদের বিরুদ্ধে যা করেছে, তার জন্য তাদের অনুতাপ করতে হবে।"

এদিকে, রুশ সেনাদের হাতে আটক ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের ওপর ভয়াবহ নির্যাতন ও হত্যার খবর প্রকাশ পেয়েছে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১৪৭ জন ইউক্রেনীয় বন্দীকে হত্যা করেছে রুশ বাহিনী। শুধু চলতি বছরেই নিহত হয়েছে ১২৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ৯ জন বন্দীকে গুলি করে হত্যা করেছে রুশ সেনারা। এই ঘটনা যুদ্ধবন্দীদের সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

অন্যদিকে, ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আশার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক কূটনৈতিক অনুষ্ঠানে তিনি বলেন, "ইউক্রেনের সদস্যপদ পাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত। মিত্র দেশগুলো জানে, আমরা ন্যাটোর জন্য কী অবদান রাখতে পারি।" জেলেনস্কির এই বক্তব্য ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা নতুন মাত্রা দিয়েছে।

যুদ্ধের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ন্যাটো ও ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সংঘাতকে আরও জটিল করে তুলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে