ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

আল্লু অর্জুনের হাজার কোটির বাড়িতে হামলা, মুখ খুললেন অভিনেতার বাবা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
আল্লু অর্জুনের হাজার কোটির বাড়িতে হামলা, মুখ খুললেন অভিনেতার বাবা
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে কেন্দ্র করে নানা বিতর্ক ও হামলার ঘটনা আলোচনায়।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দরাবাদে তার বাড়িতে ভাঙচুর চালায় ওসমানিয়া ইউনিভার্সিটির জয়েন্ট অ্যাকশন কমিটির (ওইউ জেএসি) বিক্ষোভকারীরা।

এ বিষয়ে তার বাবা অরবিন্দ বলেন, ‘‘আজ যা ঘটেছে তা সবাই দেখেছে। পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কারও এমন আচরণকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।’’

এক বিক্ষোভকারী অভিযোগ করেন, ‘‘আল্লু অর্জুন ৬ ঘণ্টা জেলে থাকার পর মুক্তি পান। তখন অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব তার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিমিয়ার শোতে পদপিষ্ট হয়ে নিহত নারী ভক্তের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি।’’

সম্প্রতি বিধানসভায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি।

তাদের দাবি, ‘‘পুষ্পা টু-এর প্রিমিয়ারে এক নারী ভক্ত পদপিষ্ট হয়ে মারা যান। সেই ঘটনা শোনার পর আল্লু নাকি হাসতে হাসতে বলেছিলেন, ‘এবার ছবি সত্যিই হিট হবে।’’’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি এমন কোনো মন্তব্য করিনি। ভক্তদের মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’’

এদিকে হামলার সময় আল্লুর দুই সন্তান আহান ও আরহাকে তাদের মামার বাড়িতে পাঠানো হয়।

সম্প্রতি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। বিতর্ক ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ