ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘হাঁসের রাজা’ আব্দুল্লাহ শফিকের বিরল হ্যাটট্রিক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:৪৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১২:৪২:৫৬ অপরাহ্ন
‘হাঁসের রাজা’ আব্দুল্লাহ শফিকের বিরল হ্যাটট্রিক
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পার্কে পাকিস্তানের ইতিহাস গড়া জয়ের গল্পে সাইম আইয়ুব সেঞ্চুরির আলোয় মাতালেন সবাইকে। তবে তার ওপেনিং সঙ্গী আব্দুল্লাহ শফিক ইতিহাস গড়লেন একেবারে ভিন্ন কারণে—এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্য।

রোববার (২২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ৩৬ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ৯৪ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচসেরা হন। সিরিজে দুই সেঞ্চুরি করে ২২ বছর বয়সী এই ব্যাটার জিতে নেন সিরিজসেরার পুরস্কারও।

কিন্তু তার সঙ্গী আব্দুল্লাহ শফিকের সিরিজটি হলো পুরোপুরি দুঃস্বপ্নের। সিরিজের তৃতীয় ম্যাচে তিনি গোল্ডেন ডাক মেরে ইতিহাসের প্রথম ওপেনার হলেন, যিনি তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে প্রতিটি ম্যাচেই ডাক মেরেছেন।

এর আগে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এমন রেকর্ড গড়েছিলেন, তবে সেটি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে। শফিকের নামটি এখানে গাপটিলের চেয়ে আরও বেশি নজর কেড়েছে, কারণ তিন ম্যাচেই ডাক মারার রেকর্ডটি এককভাবে তার।

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিন ম্যাচের সিরিজে টানা তিন ডাক মেরেছেন আর মাত্র একজন ব্যাটার। গত বছর ভারতের সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অনাকাঙ্ক্ষিত কীর্তি দেখান।

সিরিজে শফিকের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে দুই বলে ডাক, পার্লে প্রথম ম্যাচে চার বলে শূন্য এবং শেষ ম্যাচে গোল্ডেন ডাক। এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে দুই ইনিংসে ডাক দিয়ে পেয়ার করেছিলেন। চলতি বছর সব ফরম্যাটে শফিক ডাক মেরেছেন সাতবার, যা কেবল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির (৯ বার) চেয়ে কম। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহও তার সমান ৭টি ডাক মেরেছেন।

সাইম আইয়ুব যখন আলো কুড়িয়েছেন, তখন শফিক হয়তো আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় মুখ লুকানোর গর্ত খুঁজছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা