ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা লারা ট্রাম্পের

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:০৭ অপরাহ্ন
সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা লারা ট্রাম্পের
সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় তিনি এই ঘোষণা দেন, বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লারা ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, জানুয়ারিতে একটি বড় ঘোষণা আসতে যাচ্ছে। তাঁর এই ঘোষণাটি থেকে অনুমান করা হচ্ছে যে, তিনি হয়তো বড় কোনো রাজনৈতিক পদে নিয়োগ পাচ্ছেন।

এছাড়া, লারা ট্রাম্প এই মাসে রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) কো-চেয়ারওমেন হিসেবে তার পদ ত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি ফ্লোরিডার বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হতে পারেন।

উল্লেখযোগ্য যে, লারা ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। ১৯৮২ সালের ১২ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন এবং তার নাম ছিল লারা লিয়া ইউনাস্কা। এরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি লারা ট্রাম্প নাম ধারণ করেন। তিনি একজন আমেরিকান টিভি প্রযোজক, প্রচারণা বিষয়ক উপদেষ্টা এবং টেলিভিশনের সাবেক উপস্থাপিকা। চলতি বছর মার্চে, তিনি আরএনসির কো-চেয়ার নির্বাচিত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে