ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৪২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৪২:১৬ পূর্বাহ্ন
৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি পাঁচ মাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে কাৎজ এ হত্যাকাণ্ডের কথা প্রকাশ করেন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাৎজ তাঁর বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব, যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে আমরা হোদেইদা ও সানায় করব।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসমাইল হানিয়া নিহত হওয়ার সময় ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের কর্মকর্তারা ওই কক্ষে বোমা স্থাপন করেছিলেন। সেই বোমার বিস্ফোরণেই তিনি নিহত হন। ঘটনার আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হানিয়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে