ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আসাদের স্ত্রী আসমা কি যুক্তরাজ্যে ফিরতে পারবেন?

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:২৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:২৪:১৩ পূর্বাহ্ন
আসাদের স্ত্রী আসমা কি যুক্তরাজ্যে ফিরতে পারবেন?
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়েছেন এবং মস্কো ছেড়ে যুক্তরাজ্যে ফিরে যেতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উঠে আসে। বর্তমানে বাশার ও আসমা আল-আসাদ রাশিয়ার মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ব্যাপক দমন-পীড়নের মধ্য দিয়ে বাশার আল-আসাদের শাসন বিতর্কিত হয়ে ওঠে। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে দামেস্কে তাঁর টানা ২৪ বছরের শাসনের পতন ঘটে। এরপর তিনি মস্কোয় পালিয়ে যান। আসমা আল-আসাদ সন্তানদের নিয়ে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মস্কোয় বাশার আল-আসাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তাঁর সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এ ধরনের খবর বাস্তবসম্মত নয়।

আসমা আল-আসাদের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের লন্ডনে। তাঁর বয়স ৪৯ বছর। ২০০০ সালে বাশার আল-আসাদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে যুক্তরাজ্যে ফেরার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেছেন, আসমাকে যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না। তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা একসময় পশ্চিমা গণমাধ্যমে আলোচিত মুখ ছিলেন। ২০১১ সালে ভোগ সাময়িকীর প্রচ্ছদে তাঁকে মরুর গোলাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। তবে সিরিয়ার গৃহযুদ্ধে বাশারের দমননীতি সমর্থন করার অভিযোগে তিনি সমালোচিত হন।

সিরিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আসমা স্তন ক্যানসার ও পরে লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তিনি জনজীবন থেকে দূরে রয়েছেন।

বাশার আল-আসাদ পরিবার টানা ৫৩ বছর ধরে সিরিয়া শাসন করেছে। বর্তমানে আসমা আল-আসাদের যুক্তরাজ্যে ফেরার ইচ্ছা ও বিচ্ছেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা।

সূত্র: বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা