ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

জিম্মি মুক্তি চুক্তির আলোচনা অগ্রগতি হচ্ছে: নেতানিয়াহু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:১৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:১৭:৩৮ অপরাহ্ন
জিম্মি মুক্তি চুক্তির আলোচনা অগ্রগতি হচ্ছে: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে জিম্মি বিনিময়ের আলোচনায় কিছুটা অগ্রগতি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

নেতানিয়াহু বলেন, “জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে আমি সব কিছু এখানে বলতে পারব না। তবে আমি পার্লামেন্টে বলতে পারি যে, আমরা বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছি।” 

গাজায় হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে নেতানিয়াহু দাবি করেন, হামাসের অবস্থান পরিবর্তনের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে—হামাসের সাবেক রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়া, ইরান ও হিজবুল্লাহর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়া, এবং গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযান। 

তিনি আরও বলেন, “তবে আমি সতর্কতার সঙ্গে বলছি, আমরা জানি না এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে। যতক্ষণ না সব জিম্মি শত্রু এলাকা থেকে ফিরে না আসছে, হামলা অব্যাহত থাকবে।”

ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে, হামাসের সঙ্গে একটি দুই পর্বের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করা হচ্ছে। প্রথম পর্বে হামাস নারী, বয়স্ক এবং আহত জিম্মিদের মুক্তি দেবে, এবং দ্বিতীয় পর্বে বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার পর যুদ্ধ শেষ হবে এবং গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হবে।

এছাড়া, এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ৯০ শতাংশ আলোচনা সম্পন্ন হলেও কিছু মূল বিষয় এখনও আলোচনা করার প্রয়োজন রয়েছে। 

অন্যদিকে, মিশরের সীমান্তের কাছের দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডোরে ইসরাইলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখা একটি প্রধান সমস্যা হিসেবে উঠছে। যুদ্ধবিরতি চুক্তিতে গাজার সঙ্গে ইসরাইলের সীমান্তে একটি বাফার জোন তৈরির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইসরাইলি সেনাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে। এসব বিষয় যদি সমাধান হয়, তবে যুদ্ধবিরতি চুক্তি কয়েক দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন