ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:৩৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:৩৫:৩১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা।

উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, “তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চমৎকার চিকিৎসা সেবা ও যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন তিনি।” তবে আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি উরেনার পক্ষ থেকে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শিগগিরই ক্লিনটনের অবস্থা স্থিতিশীল হতে পারে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এনবিসিকে জানায়, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।

বিল ক্লিনটনের জন্ম ১৯৪৬ সালের ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্লিনটনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২১ সালে রক্তে সংক্রমণ দেখা দেওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০০৪ সালে বাইপাস সার্জারির জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাকে।

ক্লিনটন এখনও রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং সর্বশেষ গত নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসের পক্ষে প্রচারণায় অংশ নেন।

সূত্র: বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল

প্রবাসীদের ভোটিংয়ে বাংলাদেশের মডেল অনুসরণ করতে চায় নেপাল