ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইজতেমায় হামলার বিচার ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন
ইজতেমায় হামলার বিচার ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
বিশ্ব ইজতেমা মাঠে হামলায় নিহতের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের সাদপন্থীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয় সমাবেশে। এ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ জেলার ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত হয়।

আজ মঙ্গলবার, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর-রাজারামপুরের মারকাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বক্তব্য রাখেন মুফতি আলী আশরাফ, আলী আকবরসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, তাবলীগ জামায়াতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বিশ্ব ইজতেমা মাঠে বর্বরোচিত হামলা চালিয়ে চারজনকে হত্যা এবং শতাধিক মুসল্লিকে আহত করেছে। সাদপন্থীদের ভারতীয় এজেন্ট উল্লেখ করে, সারা দেশে সাদপন্থীদের জমায়েত নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় ইসলামপ্রিয় মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। এর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা