ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল

সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৩:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৩:৪০:৫৯ অপরাহ্ন
সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পাঁচ বছর পার করে এখনও সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের সংসার সুখী রাখার রহস্য তুলে ধরেছেন টয়া।

টয়া জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে ভুলগুলো মেনে নেওয়া এবং ইগোকে পাশে রেখে সমস্যা সমাধান করাই মূলমন্ত্র। তিনি বলেন, “বর্তমান সময়ে ভুল হলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলেন। তবে আমাদের ক্ষেত্রে, আমরা একে অপরকে ভালোবাসি, ভুলগুলো মেনে নিয়ে সমস্যার সমাধান করি। দিনশেষে সবারই এটা করা উচিত।”

সংসারে পরিবারের ভূমিকাকে বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন টয়া। তিনি বলেন, “আমাদের পরিবার খুব সহায়তাপ্রবণ। তাঁদের ভালোবাসা এবং সহযোগিতার কারণেই আমরা এতটা স্বস্তিতে আছি। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে খুব ভালো যাচ্ছে।”

অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়ে টয়া আরও বলেন, “অনেক দিন কাজ করছি না। তবুও যারা আমাকে ভালোবাসেন এবং সমর্থন করেন, তাঁদের জন্য আবার অভিনয়ে ফেরার চেষ্টা করছি।”

টয়া মনে করেন, ইগো বা অহংবোধ ত্যাগ করে এবং একে অপরকে ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সুখী রাখা সম্ভব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।