ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বড়দিনে প্রিয়জনকে যা দিতে পারেন

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১০:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১০:১৫:২১ পূর্বাহ্ন
বড়দিনে প্রিয়জনকে যা দিতে পারেন
বড়দিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবক্তা যীশু খ্রিষ্টের জন্মদিন। বিশ্বের বেশিরভাগ খ্রিষ্টান ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিন পালন করে থাকেন। বাংলাদেশের খ্রিষ্টানরাও এই দিনটি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে উদযাপন করেন। এই দিনটিতে খ্রিষ্ট পরিবারগুলোতে বড়, ছোট সবাই আনন্দে মেতে ওঠে। দিনটি উপলক্ষে একজন আরেকজনকে উপহার সমগ্রী প্রদান করে থাকে। বড়দিনের উপহার হিসেবে যেগুলো বেশ জনপ্রিয়, সেগুলো সম্পর্কে জেনে নিন।

উপহার সামগ্রী নির্বাচনের গাইডলাইন

প্রথম কথা হচ্ছে, যাকে উপহার দেবেন সে যেন উপহারটি পেয়ে খুশি থাকে। সেজন্য ব্যক্তিত্ব অনুযায়ী উপহার নির্বাচন করা ভালো। ব্যক্তি বইপ্রেমী হলে তার প্রিয় লেখকের বই, একটি দৃষ্টিনন্দন বুকমার্ক অথবা বই রাখার সুন্দর স্ট্যান্ড উপহার দিতে পারেন। আর ব্যক্তি যদি সৃজনশীল কাজে আগ্রহী হয় তাহলে আর্ট সামগ্রী, হাতের কাজের কিট অথবা ক্যালিগ্রাফি সেট হতে পারে ব্যক্তির জন্য উপযুক্ত উপহার। যাকে উপহার দেবেন তিনি যদি প্রযুক্তিপ্রেমী হন তাহলে ওয়্যারলেস চার্জার, ইয়ারবাড, বা যেকোন গ্যাজেট দিতে পারেন। দিতে পারেন হ্যান্ডব্যাগ বা ওয়ালেট। আজকাল অনেকে পরিবেশবান্ধব পণ্য বেছে নিচ্ছেন। এই ট্রেন্ড-এ তাল মেলাতে প্রিয়জনকে দিতে পারেন পুনর্ব্যবহারযোগ্য আইটেম। যেমন— ব্যাগ, বোতল বা কাঠের তৈরি জিনিস। এ ছাড়াও দিতে পারেন ইনডোর প্ল্যান্ট বা গাছ। অনেকে ইনডোর সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের দিতে পারেন বাড়ি সাজানোর সামগ্রী। এই সময়ে প্রিয়জনকে পোশাক উপহার দিতে চাইলে তালিকায় রাখতে পারেন শীত পোশাক।

প্রিয়জনকে ঘরে তৈরি চকলেট, কেক, বা বিশেষ কুকিজ উপহার দিয়ে সহজে মন জয় করে নিতে পারেন। জানেন তো? মানুষকে সবচেয়ে বেশি আবেগ তাড়িত করতে পারে আপনার নিজ হাতে বানানো কেনো উপহার। যেমন— স্কার্ফ, টুপি বা সোয়েটার বুনে প্রিয়জনকে দিতে পারেন। এ ছাড়া কাস্টমাইজড কার্ড দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনের আনন্দ বাড়িয়ে দিতে পারেন। আপনার সঙ্গে আপনার প্রিয়জনের সুন্দর মুহূর্তগুলোর ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি তাকে উপহার দিতে পারেন। বড়দিনে বাড়ির ছোট শিশুর জন্য একটু মজার বা শিক্ষামূলক কিছু উপহার দিতে পারেন। যেমন খেলনা বা বই। পাজল, লেগো সেট বা বিভিন্ন ধরনের গল্প, কবিতার বই হতে পারে শিশুর জন্য ভালো উপহার।  

সব শেষে বলা যায়, প্রিয়জনের দিনটি রাঙিয়ে দিতে তাকে সময় দিন। বড়দিনে সবচেয়ে বড় এবং মূল্যবান উপহার হতে পারে আপনার দেওয়া সময়। মানুষ অনুভূতি ভাগ করে নিতে চায়, প্রিয়জনের কথা শুনুন আর আপনার মনের কথাও তাকে বলুন। দিনটি স্মরণীয় হয়ে থাক।


সূত্র : ভিনওয়ান্ডার্স অবলম্বনে

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা