ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয় তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সেই বাসচালকের মরদেহ উদ্ধার তেল আবিবের আকাশে উড়ছে হাজার হাজার কাক, ‘মহাপ্রলয়ের ইঙ্গিত’ ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, সাঁতরে উপরে এসে মাকে খুঁজে পাচ্ছি না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে গ্রাহকদের সুখবর দিল নবীন ফ্যাশন ২৫ মার্চ কালরাত স্মরণে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১০:৪৪:২৭ পূর্বাহ্ন
প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক
মাত্র আট মাসের প্রেমের সম্পর্কের টানে সুদূর পাকিস্তান থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নে এসে প্রেমিকা তাহমিনা আকতার বৃষ্টিকে বিয়ে করেছেন পাকিস্তানি যুবক আলীম উদ্দিন। ধুমধাম আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)।

তাহমিনা আকতার বৃষ্টি খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায় শাখার তৃতীয় বর্ষের ছাত্রী এবং বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

জানা যায়, লাহোরের বাসিন্দা আলীম উদ্দিন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ফেসবুকের মাধ্যমে আলীমের সঙ্গে পরিচয় হয় তাহমিনার। পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকে সিদ্ধান্ত—একসঙ্গে থাকার। এই সম্পর্কের টানেই গত ১১ ডিসেম্বর আলীম পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে তাহমিনার বাড়িতে পৌঁছান।

তাহমিনার বাবা আবুল হোসেন জানান, ‘১৯ ডিসেম্বর খাগড়াছড়ি কোর্টে তাদের বিয়ে নিবন্ধন হয় এবং ২২ ডিসেম্বর গ্রামে সামাজিক রীতিতে বিয়ে সম্পন্ন হয়। তাহমিনা শিগগিরই তার স্বামীর সঙ্গে পাকিস্তানে পাড়ি দেবে। পাসপোর্ট ও ভিসার কাজ চলছে। ততদিন জামাই শ্বশুরবাড়িতেই থাকবেন।’

আলীম উদ্দিন বলেন, ‘তাহমিনার সঙ্গে প্রেম এবং বাংলাদেশে এসে বিয়ে করার বিষয়টি তার পরিবার জানে। তাদের সম্মতিতেই সবকিছু হয়েছে। তাহমিনা তাকে বাংলায় কথা বলা শিখিয়েছেন, তাই কিছুটা বাংলা বলতে পারেন।’

মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, ‘পাকিস্তানি নাগরিক প্রেমের টানে মাটিরাঙ্গায় এসেছেন। তবে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখতে নজর রাখা হচ্ছে।’

বিয়ের পর এই দম্পতি পাকিস্তানে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন