ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক লেনদেনের খবর উস্কা‌নিমূলক: রসাটম

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১১:১৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১১:১৯:২১ পূর্বাহ্ন
রূপপুর বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক লেনদেনের খবর উস্কা‌নিমূলক: রসাটম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উস্কানিমূলক বলে মন্তব্য করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। প্রয়োজনে তারা তাদের সুনাম রক্ষায় আদালতের দ্বারস্থ হবে।

বিবৃতিতে বলা হয়েছে, রসাটম সবসময় উন্মুক্ত কর্মপন্থা ও দুর্নীতি প্রতিরোধ নীতিতে অঙ্গীকারবদ্ধ। তাদের ব্যবসায়িক প্রক্রিয়াগুলো নিয়মিত বাহ্যিক নিরীক্ষার আওতায় থাকে। তারা দাবি করেছে, রূপপুর প্রকল্পের বিরুদ্ধে এসব অভিযোগ প্রকল্পটির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা।

এদিকে রূপপুর প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করেছে রাশিয়া। প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকার এ প্রকল্পে রাশিয়ার অংশ ৯৩ হাজার কোটি টাকা।

প্রসঙ্গত, পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে এবং দ্বিতীয় ইউনিট ২০২৪ সালে উৎপাদনে যাওয়ার কথা ছিল। তবে সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদন পিছিয়ে চলতি বছরের ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপরে উৎপাদন শুরু পিছিয়ে গেছে আগামী বছরের মার্চ পর্যন্ত।

বিশ্বব্যাপী ৩০টি দেশে ৪৪৯টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে। নির্মাণাধীন রয়েছে আরও ৬৫টি কেন্দ্র। বাংলাদেশও নবাগত দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ