ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি - উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:০৭:০৭ অপরাহ্ন
এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি - উপদেষ্টা আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। তিনি জানান, দেশের সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর সরকার নির্বাচন আয়োজন করবে।

বুধবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, পূর্ববর্তী সময়ে উত্তরবঙ্গের জেলা-উপজেলাগুলো অবহেলিত ছিল, তবে বর্তমান সরকার এসব এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সাথে জড়িত হওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তারা ঠিকাদারি কাজে যুক্ত হচ্ছেন, এই সমস্যা সমাধানে সরকার কাজ করবে।

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা বিষয়ে আসিফ মাহমুদ বলেন, তারা আহতদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় শীতার্তরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা