ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চকলেট ও বালু দিয়ে ১৫০ ফুট লম্বা সান্তাক্লজ এঁকে বিশ্বরেকর্ড

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:১২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:১২:২৪ পূর্বাহ্ন
চকলেট ও বালু দিয়ে ১৫০ ফুট লম্বা সান্তাক্লজ এঁকে বিশ্বরেকর্ড
সমুদ্র সৈকতে চকলেট ও বালু দিয়ে বিশালাকার সান্তাক্লজ এঁকে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় এক শিল্পী। দেশটির উড়িষ্যা রাজ্যের পুরী সমুদ্রসৈকতে বানানো ১৬ হাজার বর্গফুটের এই শিল্পকর্মের জন্য লেগেছে ৫৫০ কেজি চকলেট। অসাধারণ এই শিল্প নজর কেড়েছে পর্যটকদেরও।দেশটির বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বড়দিন উপলক্ষে বালু ও ৫৫০ কেজি চকলেট দিয়ে এই সান্তাক্লজ তৈরি করেছেন। চমৎকার এই বালুশিল্পটি শেষ করতে সময় লেগেছে ৬ ঘণ্টা।

 বিশালাকার এই সান্তাক্লজটি তৈরিতে জায়গা লেগেছে ১৬ হাজার বর্গফুট। এটি দৈর্ঘে ১৫০ ফুট ও প্রস্থে ১০০ ফুট। শিল্পটি ভারতের 'বৃহত্তম ক্যান্ডি চকলেট এবং সান্তাক্লজের বালি ইনস্টলেশন' হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে। পাশাপাশি এ শিল্পকর্ম মুগ্ধ করেছে স্থানটিতে আগত পর্যটকদেরকেও।সুদর্শন তার অসাধারণ বালুশিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে তৈরি শিল্পকর্মের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম