ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:২১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:২১:৩১ পূর্বাহ্ন
নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের
যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। যদিও যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ায় হামাস ও নেতানিয়াহু প্রশাসন একে অন্যকে পাল্টা দোষারোপ করছে।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বারবার আলোচনা হলেও, ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরাইলিদের নির্মম অত্যাচার চলছেই। বুধবারও (২৫ ডিসেম্বর) ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে ২৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। পাশাপাশি পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করে নেতানিয়াহুর সেনারা। একইদিন, দক্ষিণ এবং মধ্য গাজায় সুড়ঙ্গ ধ্বংস করার ভিডিও প্রকাশ করে ইসরাইলের সামরিক বাহিনী।

 এদিকে, যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু হলেও, তা আবারও ব্যর্থ হয়েছে। এতে, দুই পক্ষ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত।এ পরিস্থিতিতে ইসরাইলের এক বিরোধী দলীয় নেতা দাবি করেছেন, গাজায় যুদ্ধের অবসান কিংবা যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। আটক ইসরাইলিদের ফেরত আনতে নেতানিয়াহুর তেমন মাথাব্যাথা নেই বলেও দাবি করেন তিনি।
 এ অবস্থায়, দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়ে বন্দিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন খোদ ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
 
এছাড়া বন্দিদের ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন সাধারণ ইসরাইলিরাও। সাদা পোশাক পরে তারা নেমেছেন রাজপথে। যদিও, নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বাধ্য করে পুলিশ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা