ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৩:২১ পূর্বাহ্ন
দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনমতে, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যান তিনি।

 বড়দিনে সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার এই ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ এরইমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার আধপোড়া সুইসাইড নোট মিলেছে। তা ভালো করে খতিয়ে দেখে যুবকের আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
 
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র। ২৫-২৬ বছর বয়সি এই যুবক উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা। তিনি রেলভবন চত্বরে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।ওই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে, উত্তর প্রদেশের বাগপতে তার বিরুদ্ধে নথিভুক্ত কিছু মামলার কারণে তিনি সমস্যায় পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী