ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

স্যাম কনস্টাসের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন
স্যাম কনস্টাসের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সি ওপেনার স্যাম কনস্টাসের। টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। জাদেজার বলে আউট হওয়ার আগে তুলে নিয়েছেন একটি ফিফটি। কিন্তু আরও চমকপ্রদ বিষয় হলো, কনস্টাসের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি—তাহমিদ ইসলাম।

ধারাভাষ্যকালে ঈশা গুহা জানান, স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ আরও জানিয়েছে, তাহমিদ এবং কনস্টাস উভয়ই সিডনির বাসিন্দা। তাহমিদ সিডনির ক্র্যানব্রুক স্কুলে কাজ করেন, যেখানে তিনি কনস্টাসের ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। কনস্টাসের আরও একজন মেন্টর হলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

তাহমিদ ইসলাম ২০১৭ সালে বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। তবে সেই মৌসুমে তিনি কোনো ম্যাচ খেলেননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাকে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তাহমিদ বর্তমানে অস্ট্রেলিয়ায় কোচিং পেশায় যুক্ত।

অভিষেকেই কনস্টাস গড়েছেন অসাধারণ একটি রেকর্ড। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে নেমে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী ওপেনার হয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল আর্চি জ্যাকসনের, যিনি ১৯২৯ সালে ১৯ বছর ১৪৪ দিনে এই কীর্তি গড়েছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম