ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১১:০৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১১:০৪:২৪ পূর্বাহ্ন
লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
বান্দরবান জেলার লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বান্দরবান জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই তংঙঝিরি ত্রিপুরা পাড়া পরিদর্শনে যাবেন।

পুলিশ সদর দপ্তরের বরাতে জানা যায়, ২৫ ডিসেম্বর মধ্যরাতে খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের ১৬টি ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এতে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, "এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো স্থান নেই। আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"

তিনি আরও বলেন, প্রশাসন অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সক্রিয় রয়েছে। পাশাপাশি তিনি সবার প্রতি শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ