ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি, চাইলেন সহ‌যো‌গিতা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:০১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:০১:১৩ অপরাহ্ন
মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি, চাইলেন সহ‌যো‌গিতা
আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন ও ফলাফলকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। জানমাল রক্ষায় তারা বাংলাদেশের সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, "আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মোজাম্বিকের জাতীয় নির্বাচন ঘিরে সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের শিকার হচ্ছি আমরা প্রবাসীরা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি সব হামলার শিকার হয়েছে। প্রায় ১০ হাজার বাংলাদেশি এখানে বসবাস করে। আমরা এখন রাস্তার মধ্যে মানবেতর জীবনযাপন করছি।"

তিনি আরও বলেন, "আমরা বিভিন্ন থানায় আশ্রয় নিয়েছি। যেহেতু এখানে কোনো বাংলাদেশি দূতাবাস নেই, তাই অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।"

আরেক প্রবাসী নিজাম উদ্দীন বলেন, "এখানে আমরা খুব অসহায় অবস্থায় আছি। একটি প্রদেশে ৯০ শতাংশের বেশি দোকানপাট লুট হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা ড. মুহাম্মদ ইউনূস সরকারের কাছে সাহায্য চাই। ছাত্র সমন্বয়কসহ সংশ্লিষ্ট সবাই যেন আমাদের পাশে দাঁড়ান।"

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত কার্যকর উদ্যোগ নেবে, যাতে তাদের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী