ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

চুলের কারণেই মুখে ব্রণ হচ্ছে না তো?

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০২:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০২:০৯:১১ অপরাহ্ন
চুলের কারণেই মুখে ব্রণ হচ্ছে না তো?
অনেকে সারা বছরই ব্রণের সমস্যায় ভোগেন। কপালে, গালে ছোট ছোট ফুসকুড়ি একেবারেই সারতে চায় না। এর কারণ আপনার চুল নয় তো? মাথার ত্বকে খুশকি হলে, অথবা চুলে বেশিমাত্রায় রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করলে তার থেকেও মুখে ব্রণ, র‌্যাশের সমস্যা হতে পারে। কীভাবে খেয়াল রাখবেন? চুলে লেগে থাকা ধুলো ময়লা কিন্তু মুখে ব্রণের কারণ হতে পারে। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন চুলে শ্যাম্পু করা খুব জরুরি। কপালে বা পিঠে খুশকিজনিত ব্রণ কিন্তু সাধারণ ব্রণের চেয়ে আলাদা। সাধারণত চুলের ফলিকল বা মাথার ত্বক থেকে এই ধরনের সংক্রমণ শুরু হয়। মাথায় খুশকির সমস্যা বাড়লে তার থেকে অনেক সময়ে ত্বকে ছত্রাকের সংক্রমণও হয়। আর সেই থেকেই ব্রণ, ফুসকুড়ির সমস্যা বেড়ে যায়।আবার ব্লো ড্রাই করলেও চুল সুন্দর দেখায় কিন্তু প্রতিদিন করলে তা ব্রণের কারণ হয়েও উঠতে পারে। বেশি ব্লো ড্রাই করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এ ছাড়া তার থেকে মাথার ত্বকেও ব্রণ হতে পারে।

চুলে বেশি পরিমাণে রাসায়নিক দেওয়া হেয়ার জেল বা ক্রিম লাগালে তার থেকেও মুখে ব্রণের সমস্যা হতে পারে। তাই বাইরে থেকে কেনা রাসায়নিক দেওয়া জেল ব্যবহারের সময়ে সতর্ক থাকুন। তার চেয়ে কলা ও মধুর প্যাক অথবা ডিম ও অলিভ অয়েলের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দারুণভাবে কাজ করে নারকেল তেল। সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন যৌগে ভরপুর অ্যালোভেরা বা ঘৃতকুমারী, মাথার ত্বকে সংক্রমণ রোধ করতে সাহায্য করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী