ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

ভারত একজন বিশিষ্ট নেতা হারিয়েছে- নরেন্দ্র মোদি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৩৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৩৯:৪১ পূর্বাহ্ন
ভারত একজন বিশিষ্ট নেতা হারিয়েছে- নরেন্দ্র মোদি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স মনমোহন সিং এর মারা যাওয়ার খবর ঘোষণা করার পরই মোদি শোক প্রকাশ করে বলেন, ভারত বিশিষ্ট একজন নেতা হারিয়েছে। খবর এনডিটিভি

এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিশিষ্ট নেতা ড. মনমোহন সিং এর মৃত্যুতে ভারত শোক প্রকাশ করছে। তিনি তার বিনয়ের জন্য ভারতের সম্মানীত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বছরের পর বছর ধরে ভারতের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। সংসদে তার হস্তক্ষেপগুলো ছিল অর্থপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।’

অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এক বিবৃতিতে জানায়, ৯২ বছর বয়সী ড. মনমোহন সিং বয়স জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বাসায় হঠাৎ করে অচেতন হয়ে পড়লে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাতে কাজ না হলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৬ মিনিটের দিকে এআইআইএমএস’র জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার কোনো সাড়া পাওয়া না গেলে রাত ৯টা ৫১ মিনিটের দিকে মৃত ঘোষণা করা হয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এর অধীনে অথমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ভারতের অর্থনীতি বির্নিমাণে ব্যাপক ভূমিকা রাখেন। 

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে